হাঁটু ব্যথার কারণ এবং করণীয়

হাঁটু ব্যথা
হাঁটু ব্যথা বা Knee Pain সব বয়সের মানুষের মধ্যেই দেখা যায়, তবে বয়স বাড়ার সাথে সাথে এর প্রবণতা বেশি হয়। দীর্ঘদিন হাঁটা-চলা, সিঁড়ি ভাঙা, অতিরিক্ত ওজন, পুরনো আঘাত বা বয়সজনিত ক্ষয়ের কারণে হাঁটু ব্যথা হতে পারে। অনেকেই এই ব্যথাকে সাধারণ ভেবে অবহেলা করেন, কিন্তু সময়মতো চিকিৎসা না নিলে সমস্যা ধীরে ধীরে জটিল আকার ধারণ করতে পারে।

হাঁটু ব্যথার সাধারণ কারণসমূহ

হাঁটু ব্যথার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন—
  • অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis)
  • হাঁটুর লিগামেন্ট বা মেনিস্কাসে আঘাত
  • বয়সজনিত জয়েন্ট ক্ষয়
  • অতিরিক্ত ওজন
  • দীর্ঘদিন দাঁড়িয়ে কাজ করা বা ভারী কাজ
  • দুর্ঘটনা বা পড়ে যাওয়া
  • হাঁটু ব্যথার কারণ বুঝে চিকিৎসা না করলে সমস্যা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে।

হাঁটু ব্যথার লক্ষণ

নিচের লক্ষণগুলো থাকলে অবহেলা করা উচিত নয়—
  • হাঁটুতে ব্যথা বা ফুলে যাওয়া
  • হাঁটতে বা সিঁড়ি উঠতে কষ্ট হওয়া
  • বসা থেকে উঠতে ব্যথা
  • হাঁটু শক্ত বা লক হয়ে যাওয়া
  • হাঁটুর ভেতরে শব্দ হওয়া
এই লক্ষণগুলো হাঁটু জয়েন্ট সমস্যার ইঙ্গিত দেয়।

কখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন?

  • কয়েক সপ্তাহের বেশি উপসর্গ থাকা।
  • পূর্ণ শারীরিক বিশ্রামে ব্যথার তীব্রতা উপশম না হওয়া।
  • দাঁড়িয়ে থাকা/ হাঁটাচলার সাথে ব্যথা তীব্রতর হলে।
  • ব্যথা হাঁটু থেকে পায়ের মাংসপেশীতে ছড়িয়ে পড়লে।
  • হাঁটু বাঁকিয়ে যাওয়া।
  • আনুষঙ্গিক অন্যান্য উপসর্গ যেমন, জ্বর থাকা, শরীরের ওজন ক্রমাগত কমে যাওয়া ইত্যাদি।

হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা

বর্তমানে অধিকাংশ Knee Pain-এর ক্ষেত্রেই অপারেশন ছাড়াই চিকিৎসা সম্ভব। রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসার মধ্যে থাকতে পারে—
  • প্রয়োজন অনুযায়ী ওষুধ চিকিৎসা
  • ফিজিওথেরাপি ও হাঁটুর এক্সারসাইজ
  • ওজন নিয়ন্ত্রণ ও লাইফস্টাইল পরিবর্তন
  • হাঁটুতে ইনজেকশন থেরাপি (প্রয়োজন অনুযায়ী)
  • জটিল ক্ষেত্রে আধুনিক জয়েন্ট সার্জারি
সঠিক রোগ নির্ণয়ই সফল চিকিৎসার মূল ভিত্তি।