ট্রিগার ফিঙ্গার: আঙুল ভাঁজ করলে কি আটকে যাচ্ছে? জানুন এর সমাধান।

Trigger Finger
Trigger Finger Problem (Image created with AI)

অনেকেই সকালে ঘুম থেকে উঠে দেখেন হাতের কোনো একটি আঙুল ভাঁজ/সোজা করতে কষ্ট হচ্ছে, কিংবা আঙুল সোজা করতে গেলে আটকে যাচ্ছে এবং টাস করে শব্দ হয়ে খুলছে। অনেকটা বন্দুকের ট্রিগার চাপার মতো অনুভূতি হয় বলে একে ট্রিগার ফিঙ্গার (Trigger Finger) বলা হয়। এটি কোনো সাধারণ সমস্যা নয়, বরং হাতের টেন্ডন বা রগ ফুলে যাওয়া এবং টেন্ডন শীথের মধ্যে চলাচল বাধাপ্রাপ্ত হবার কারণে এমনটা ঘটে।

ট্রিগার ফিঙ্গারের মূল লক্ষণসমূহ

আপনার আঙুলে নিচের সমস্যাগুলো হচ্ছে কি না মিলিয়ে নিন:
  • আঙুল আটকে যাওয়া: আঙুল ভাঁজ করলে আর সহজে সোজা হতে চায় না।
  • ব্যথা: বিশেষ করে আঙুলের গোঁড়ার দিকে হাতের তালুতে ব্যথা অনুভব করা।
  • কট কট শব্দ হওয়া: আঙুল নাড়াচাড়া করলে ভেতরে কিছু একটা ঘষছে বা শব্দ হচ্ছে এমন মনে হওয়া।
  • সকালে সমস্যা বৃদ্ধি: সকালে ঘুম থেকে ওঠার পর আঙুল বেশি শক্ত হয়ে থাকা।
  • ফোলা ভাব: আঙুলের গোড়ায় ছোটো একটি শক্ত দানার মতো বা গুটির মতো অনুভূত হওয়া।

কেন এমন হয়? (সহজ ব্যাখ্যা)

আমাদের আঙুল নাড়াচাড়ার জন্য রগ বা টেন্ডন (Tendon) ব্যবহার করি। এই টেন্ডনগুলো একটি সরু নলের মধ্য দিয়ে যাতায়াত করে, যাকে শীথ (Sheath) বলা হয়।

যদি কোনো কারণে এই টেন্ডন ফুলে যায় বা মোটা হয়ে যায়, তখন এটি সেই সরু নলের ভেতর দিয়ে মসৃণভাবে যাতায়াত করতে পারে না। ফলে আঙুল সোজা করতে গেলে সেটি ভেতরে আটকে যায় এবং জোরাজুরি করলে ঝটকা দিয়ে খুলে আসে। ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা যারা হাতে অতিরিক্ত চাপের কাজ করেন, তাদের এই সমস্যা বেশি দেখা দেয়।

চিকিৎসা পদ্ধতি: অপারেশন নাকি ওষুধ?

ট্রিগার ফিঙ্গারের চিকিৎসা নির্ভর করে সমস্যার তীব্রতার ওপর। নিচে একটি তুলনা দেওয়া হলো:

১। কনজারভেটিভ / অপারেশন ছাড়া চিকিৎসাঃ

কখন করা যায়ঃ সমস্যার প্রাথমিক পর্যায়ে
চিকিৎসা পদ্ধতিঃ ব্যথানাশক ওষুধ, স্প্লিন্ট ব্যবহার ও বিশেষ ফিজিওথেরাপি
কত দিন পর্যন্ত দেখবেনঃ কয়েক সপ্তাহ থেকে মাস
সুবিধাঃ কাটা-ছেড়ার প্রয়োজন নেই

২। অপারেশনঃ

কখন করা যায়ঃ যখন কনজারভেটিভ চিকিৎসায় উন্নতি হয় না
চিকিৎসা পদ্ধতিঃ তালুতে ছোট সার্জারি করে টেন্ডনের উপর চাপ কমিয়ে দেয়া হয়
কত সময় লাগেঃ মাত্র ১০- ১৫ মিনিটের ছোট অপারেশন
সুবিধাঃ স্থায়ী সমাধান এবং দ্রুত সেরে ওঠা

বিশেষ দ্রষ্টব্য: প্রয়োজনে সরাসরি আঙুলের গোড়ায় বিশেষ ইনজেকশন দেয়া যেতে পারে, যা অনেক ক্ষেত্রে আঙুল আটকে যাওয়া সারাতে কাজ করে, তবে এটি স্থায়ী সমাধান নয়।

কিছু জরুরি পরামর্শ ও প্রতিরোধ

১. বিশ্রাম নিন: যে কাজে আঙুলে চাপ পড়ে, সেই কাজগুলো কিছুদিনের জন্য কমিয়ে দিন।
২. গরম পানির সেঁক: কুসুম গরম পানিতে লবণ দিয়ে হাত ভিজিয়ে রাখলে রক্ত সঞ্চালন বাড়ে এবং ব্যথা কমে।
৩. ব্যায়াম: আঙুলের হালকা স্ট্রেচিং ব্যায়াম করা যেতে পারে (তবে ব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া নয়)।
৪. ডায়াবেটিস নিয়ন্ত্রণ: আপনার যদি ডায়াবেটিস থাকে, তবে তা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে।
সঠিক পরামর্শ নিন এখনই

আঙুল আটকে যাওয়া বা ট্রিগার ফিঙ্গারের সমস্যা অবহেলা করলে পরবর্তীতে আঙুল স্থায়ীভাবে বাঁকা হয়ে যেতে পারে। তাই লক্ষণ দেখা দেওয়া মাত্রই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার যেকোনো হাড়-জোড় বা হাতের সমস্যা নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন আমার ওয়েবসাইট: reazmahmud.com অথবা সরাসরি পরামর্শের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।



আপনার সুস্থতাই আমাদের কাম্য।

Comments